ব্লক প্রশাসনের উপস্থিতিতে এবং সকল পঞ্চায়েত সদস্যদের সম্মতিতে কালিয়াচক এক নম্বর ব্লকের বামনগ্রাম মোশিমপুর অঞ্চলের নতুন প্রধান নির্বাচিত হল। প্রধান হলেন সাদির সেখ।
উল্লেখ্য, বর্তমানে মালদহের কালিয়াচক এক নম্বর ব্লকের বামনগ্রাম মোশিমপুর অঞ্চলটি তৃনমূল কংগ্রেসের দখলে রয়েছে। প্রধান ছিলেন ফিরদোস রহমান। গত এক মাস হল তিনি মারা গেছেন। এরপর প্রধানের আসনটি শূন্য হয়ে পড়েছিল বৃহস্পতিবার ব্লক প্রশাসনের উপস্থিতিতে এবং ১৫ জন পঞ্চায়েত সদস্য-র সম্মতিতে নতুন প্রধান হন সাদির সেখ। উপস্থিত ছিলেন কালিয়াচক এক নম্বর ব্লকের অফিসার, তৃনমূল নেতা হাজি কেতাবুদ্দিন, সাহিরুল বিশ্বাস, মোজারক হোসেন সহ অন্যান্যরা। এছাড়াও কালিয়াচক পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/67jJUoFOtqU
মালদা